হাতকড়াসহ পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ গণমাধ্যমকে জানায়, আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। খবর পেয়ে থানা পুলিশের এস আই আল মামুন একজন কন্সটেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে যান। তারা রাজুকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় রাজুর আত্মীয় স্বজন পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে হাতকড়া পড়া অবস্থায় রাজুকে তারা পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে যায়৷ এ সময় আওয়ামী লীগ নেতার স্বজনদের মারধরে ওই দুই পুলিশ সদস্য আহত হন৷ পরে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারে নি। রাজুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ ১৬ টি মামলা আছে৷ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। সূত্র-চ্যানেল টুয়েন্টিফোর টিভি।
বিপি< আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি