চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএম প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র দেড় ঘণ্টা আগে এজেন্টদের হুমকি এবং কেন্দ্র থেকে বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন।
অনেক নাটকীয়তার পর আজ রবিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই ঘোষণা দেন তিনি।
তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, এর আগে ২৪টি অভিযোগ নির্বাচন অনুসন্ধান কমিটিসহ নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসারের নিকট দেয়া হয়। কিন্তু এর কোন সমাধান না হওয়ায় তিনি ভোট বর্জনের ঘোষণা দিতে বাধ্য হচ্ছেন।
এর আগে তিনি সাংবাদিক সম্মেলনে করে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি