৩ এপ্রিল ২০২৬

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
বাংলাপ্রেস ডেস্ক: দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তৃতীয়বারের মতো আগামী ১৫ জানুয়ারি চারদিনের সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন। রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, ১৫ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। ১২টা ৫০ মিনিটে অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম নিবেন। পরে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি। পরদিন ১৬ জানুয়ারি সকাল ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। আবার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। এরপর ১৭ জানুয়ারি সকাল ১১টার দিকে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। আবার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। উল্লেখ্য, এর আগে গত বছরের ১৫ মে চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রথম তার নিজ জেলা পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেয়া হয়।এরপর গত ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে দ্বিতীয়বারের মতো তার নিজ জেলা পাবনায় যান। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি