২১ মে ২০২৬

২০ দিনে এল ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৫২ পিএম
২০ দিনে এল ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

 

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ঘিরে চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ হাজার ১৮৫ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ ডলার। সবমিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।


এর আগে বিদায়ী এপ্রিলে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তারও আগে চলতি বছরের মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার এবং জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ৩১৭ কোটি ১৬ লাখ ডলার।


এদিকে রেমিট্যান্সে সুবাতাসের ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন বা ৩৪ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।


কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন বা ৩৪ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি