১৬ নভেম্বর ২০২৬

২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে ইঙ্গিত করে অপু বিশ্বাসের মন্তব্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ এএম
২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে ইঙ্গিত করে অপু বিশ্বাসের মন্তব্য

বাংলাপ্রেস ডেস্ক:  ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন তারা।

এবার ফের প্রকাশ্যে এসেছে দুই তারকার সেই পুরনো বিরোধ। সম্প্রতি পরীমনিকে নিয়ে অপুর একটি মন্তব্যের জেরে শুরু হয়েছে নতুন করে বাগবিতণ্ডা। পাল্টাপাল্টি বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে উত্তপ্ত হয়ে উঠেছে তাদের সম্পর্ক। বিতর্কের সূত্রপাত একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের বক্তব্যকে কেন্দ্র করে।

সেখানে গণমাধ্যমকর্মীরা পরীমনির সাম্প্রতিক নানা কর্মকাণ্ড নিয়ে তার কাছে জানতে চান। জবাবে অপু বলেন, একজন শিল্পীর সব সময় গোছানো জীবনযাপন করা উচিত। তার এই মন্তব্য ভালোভাবে নেননি পরীমনি।

এরপর ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের অবস্থান তুলে ধরেন অপু।

তার মতে, ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টি নিয়েও আপত্তি জানান তিনি।

অপুর সেই ভিডিও নিজের ফেসবুক পাতায় শেয়ার করে কটাক্ষ করেন পরীমনি। সেখানে অপুকে উদ্দেশ করে তির্যক ভাষা ব্যবহার করেন তিনি। এমনকি ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন এই অভিনেত্রী।

এবার সেই মন্তব্যের জবাব দিলেন অপু বিশ্বাস। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরীমনির নাম সরাসরি উল্লেখ না করেই তার সিনেমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অপুর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটির কয়েকটি এখনো নির্মাণাধীন, আর বাকিগুলোও তেমন আলোচনায় আসেনি।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

অপুর এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের সরব হয়েছেন পরীমনি। একটি পোস্টে সরাসরি নাম উল্লেখ না করলেও অপুকে ইঙ্গিত করেই কটাক্ষ করেছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। ফলে দুই নায়িকার পাল্টাপাল্টি মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে তাদের দীর্ঘদিনের বিরোধ।

এদিকে দুই তারকার এমন ব্যক্তিগত আক্রমণ ও কাদা ছোড়াছুড়ি নিয়ে শোবিজ অঙ্গনের অনেকেই সমালোচনা করছেন। তাদের মতে, কাজ ও সৃজনশীলতা নিয়ে আলোচনার বদলে তারকাদের এমন প্রকাশ্য বিবাদ ঢালিউডের বর্তমান সংকটকেই আরও স্পষ্ট করে তুলছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি