১২ সেপ্টেম্বর ২০২৬

২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপক আকারে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপক আকারে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী


বাংলাপ্রেস ডেস্ক:আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুই টিকা নেয়নি। তাই শিশুদের সুরক্ষায় টিকার কোনো বিকল্প নেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশে আমরা ব্যাপক আকারে হামের টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। অতীতের সরকারের মতো বসে থাকব না।”

তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধেও সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে গণসচেতনতা সৃষ্টি করে সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানে সরদার সাখাওয়াত হোসেন জানান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে প্রায় ২০ লাখ মানুষের জন্য মাত্র একটি সরকারি হাসপাতাল রয়েছে। তাই ১৫১ শয্যার পরিবর্তে হাসপাতালটিকে ২৫১ শয্যায় উন্নীত করার দাবি জানান তিনি।

মেডিকেল ক্যাম্পে ১৩টি পৃথক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি