১৪ নভেম্বর ২০২৬

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ এএম
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত


বাংলাপ্রেস ডেস্ক:দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে স্বর্ণের দাম। এতে প্রতি ভরিতে দাম কমেছে ১২ হাজার ৭২ টাকা। সর্বশেষ আজ শনিবার (১৪ নভেম্বর) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর বৃহস্পতিবার ২ হাজার ২১৬ টাকা এবং শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা কমে। সর্বশেষ আজকের দর কমানোর মধ্য দিয়ে পাঁচ দফায় মোট ১২ হাজার ৭২ টাকা কমল স্বর্ণের দাম।

বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। গত এক মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ২৬৭ ডলার।

এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।

বাজুসের নির্ধারিত স্বর্ণ ও রুপার দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই অলংকার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি