শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম
বাংলাপ্রেস ডেস্ক:আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, বাকি সিদ্ধান্ত ভারত সরকারের। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ পাবেন না, সেটা শেখ মুজিবই আইন করে গেছেন।
তিনি বলেন, বাংলাদেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন; এতে যা যা সহযোগিতা লাগে সরকার করবে।
তিনি আরও বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ, এ থেকে আপনাদেরই বের হতে হবে।
সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে, এরপরও হয়রানি হলে জিরো টলারেন্সে নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
২৭ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি