১ জুন ২০২৬

৩৪ জেলায় তাপপ্রবাহ, কবে মিলবে স্বস্তি?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:২২ পিএম
৩৪ জেলায় তাপপ্রবাহ, কবে মিলবে স্বস্তি?

বাংলাপ্রেস ডেস্ক:   জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে সারা দেশ। ঢাকাসহ দেশের ৩৪টি জেলা তাপপ্রবাহের কবলে। এতে সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের তীব্রতা কমে আসার সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

তাপপ্রবাহের সঙ্গে প্রায় বৃষ্টিহীন রয়েছে দেশের বেশির ভাগ অঞ্চল। গতকাল সবচেয়ে বেশি ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে।

সোমবার (১ জুন) দেশের ৮টি বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে আজ দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, দেশের ৩৪টি জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর প্রভাবে আজও গরম থাকবে। তবে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। ৩ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এ সপ্তাহে টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু অগ্রসর হতে পারে, তখন বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩৬ দশমিক ৪।

এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি