২৮ নভেম্বর ২০২৬

৩৮ বছর বয়সে না ফেরার দেশে WWE তারকা ব্রনসন রিড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
৩৮ বছর বয়সে না ফেরার দেশে WWE তারকা ব্রনসন রিড

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কুস্তি প্রতিযোগিতা ডব্লিউডব্লিউইর তারকা ব্রনসন রিড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ।

ব্রনসন রিডের প্রকৃত নাম জারমেইন হ্যালি। চিকিৎসাজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কী ধরনের শারীরিক জটিলতা থেকে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে ডব্লিউডব্লিউই বলেছে, ‘জারমেইন ছিলেন ডব্লিউডব্লিউইর এক বিশাল ব্যক্তিত্ব। তবে তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়।’

চলতি মাসের শুরুতে ডব্লিউডব্লিউইর ক্রাউন জুয়েল প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে আহত হয়েছিলেন রিড। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় তার কয়েকটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর ক্ষত তৈরি হয়। উন্নত চিকিৎসার জন্য তিনি সৌদি আরবেই অবস্থান করছিলেন।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া রিড দুই দফায় ডব্লিউডব্লিউইতে কাজ করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম দফায় প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে এক বছর বিরতি দিয়ে আবারও ডব্লিউডব্লিউইতে ফেরেন। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন এই রেসলার। গত কয়েক মাসে রিডই প্রথম রেসলার নন, যিনি মারা গেলেন। এর আগে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা যান। তবে সে সময় তার মৃত্যুর কারণ বা পরিস্থিতি প্রকাশ করা হয়নি। সূত্র: সিএনএন
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি