২৬ নভেম্বর ২০২৬

গেইলের রেকর্ড ভেঙে ডাবল সেঞ্চুরি করতে চান বৈভব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ এএম
গেইলের রেকর্ড ভেঙে ডাবল সেঞ্চুরি করতে চান বৈভব

বাংলাপ্রেস ডেস্ক:  টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে চান ভারতের ১৫ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী। শুধু ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙাই নয়, এই সংস্করণে প্রথম ব্যাটার হিসেবে এক ইনিংসে ২০০ রান করার লক্ষ্যও ঠিক করেছেন তিনি।

সম্প্রতি সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে ‘দ্য সুইচ’ অনুষ্ঠানে নিজের এই উচ্চাকাঙ্ক্ষার কথা জানান বৈভব। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই। গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চাই।’

পিটারসেন যখন তাকে গেইলের রেকর্ডের কথা মনে করিয়ে দেন, তখন আত্মবিশ্বাসের সঙ্গে বৈভব বলেন, কোনো ম্যাচে পুরো ২০ ওভার ব্যাট করার সুযোগ পেলে তিনি সেই রেকর্ড ভাঙতে পারবেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। এক যুগেরও বেশি সময় ধরে অক্ষত রয়েছে সেই রেকর্ড।

তবে বড় ইনিংস খেলা বৈভবের জন্য নতুন কিছু নয়। মাত্র ১৫ বছর বয়সেই বয়সভিত্তিক ক্রিকেট ও ঘরোয়া প্রতিযোগিতায় একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন বিহারের এই ব্যাটার। বিজয় হাজারে ট্রফিতে তার সর্বোচ্চ ইনিংস ১৯০ রান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস।

টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৪৪ রান। দ্রুত রান তোলার সামর্থ্যের কারণে এরই মধ্যে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন তিনি।

যুব ওয়ানডেতেও রেকর্ড গড়েছেন বৈভব। গত বছর ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেন তিনি, যা যুব ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যুব টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় ভারতীয়দের মধ্যে যৌথভাবে তৃতীয় অবস্থানেও জায়গা করে নিয়েছেন তিনি।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি