২৬ নভেম্বর ২০২৬

বাফুফের মাঠে অনুশীলনে ৪০ খুদে ফুটবলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
বাফুফের মাঠে অনুশীলনে ৪০ খুদে ফুটবলার

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  বাফুফে ভবনের পাশে অ্যাস্ট্রো টার্ফে বুধবার ৯০ মিনিটের অন্য রকম এক অনুশীলনে অংশ নিল ৪০ খুদে ফুটবলার।

আর্জেন্টিনায় কীভাবে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়, মাঠে নেমে তা জানার সুযোগ পেল তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ইয়ুথ ফুটবল ক্লিনিকের তত্ত্বাবধানে ছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ ইন্টারন্যাশনাল প্রতিনিধিদল। 

সেশনে অংশ নেন বাফুফের কোচিং স্টাফরাও। আর্জেন্টিনার প্রতিনিধিদলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং দুই ক্রীড়া ব্যবস্থাপক আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।

ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি