১৯ মে ২০২৬

৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দিবে সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৪৩ এএম
৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দিবে সরকার

 

বাংলাপ্রেস ডেস্ক: আগামী পাঁচ বছরের মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ জন্য একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ পূরণের তথ্য এবং নিয়োগের সময়ভিত্তিক পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে।’

এর আগে গত এপ্রিলে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানিয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে চিঠি পাঠানো হয়।

ওই চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন-কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্বাচনি ইশতাহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করা।

চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগসংক্রান্ত এ ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগ থেকে প্রণীত কর্মপরিকল্পনা মোতাবেক মন্ত্রণালয় বা বিভাগ, অধীন দপ্তর বা সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর শূন্য পদে (পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য) নিয়োগের তথ্য জানা প্রয়োজন।

 

বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি