৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাইবান্ধা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. গুলশান আরা (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার বিকেলে গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গুলশান আরা পার্বতীপুরের উত্তর দরগাপাড়া গ্রামের মৃত আমিনুল হকের স্ত্রী।
গাইবান্ধা র্যাব ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর দরগাপাড়া গ্রাম থেকে মৃত আমিনুল হকের স্ত্রী মোছা. গুলশান আরাকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী গুলশান আরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স¦ীকার করেছেন।
তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গুলশান আরার বিরুদ্ধে পার্বতীপুর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। সেই সাথে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করা হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি