১১ আগস্ট ২০২৬

আবারও বাড়লো স্বর্ণের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আবারও বাড়লো স্বর্ণের দাম
বাংলাপ্রেস ঢাকা: স্বণের্র দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ ৫৪৩ টাকা (প্রতি ভরি)। এতদিন যা ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা। রোববার (১৫ অক্টোরব) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে জানান, সোমবার (১৬ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে, গত ১১ অক্টোবর ভালো মানের ২২ ক্যারটের ভরিপ্রতি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করে বাজুস। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি