১৪ জুলাই ২০২৬

আবারও বিয়ের পিঁড়িতে পল ওয়েসলি, এটি তাঁর তৃতীয় সংসার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫ এএম
আবারও বিয়ের পিঁড়িতে পল ওয়েসলি, এটি তাঁর তৃতীয় সংসার

পল ওয়েসলি তার দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন।

বাংলাপ্রেস ডেস্ক: ভক্তদের চমক দিয়ে নতুন জীবনের অধ্যায় শুরু করলেন হলিউড অভিনেতা পল ওয়েসলি। জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর স্টিফান সালভাতোর চরিত্রে পরিচিত এই অভিনেতা দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন।

চার বছরের সম্পর্কের পর ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পল ও নাটালি। একেবারেই ব্যক্তিগত এই আয়োজনে উপস্থিত ছিলেন শুধু একজন ধর্মযাজক এবং তাদের পোষা কুকুর গ্রেগ। বিয়েতে গ্রেগকে দেওয়া হয়েছিল ‘বেস্ট বয়’-এর বিশেষ দায়িত্ব।

বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে খবরটি জানান নাটালি।

১৩ জুলাই দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘মিস্টার... এবং মিসেস ও বেস্ট বয় গ্রেগ।’

বিয়ের আয়োজন ছোট হলেও সাজপোশাকে ছিল বিশেষ চমক। ২৬ বছর বয়সী নাটালি পরেছিলেন সাদা রঙের একটি সুন্দর ওয়েডিং গাউন। অন্যদিকে ৪৩ বছর বয়সী পল ওয়েসলিকে দেখা গেছে নীল রঙের স্যুট ও কালো টাইয়ে।

পল ওয়েসলি ও নাটালি ২০২২ সালে ইতালি ভ্রমণের সময় তাদের বাগদানের খবর জানিয়েছিলেন। সে সময় নাটালি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে শুধু লিখেছিলেন, ‘হ্যাঁ’। সেই ছবিতে দেখা গিয়েছিল তার বাগদানের আংটি।

অভিনেতা পল ওয়েসলি বিশ্বজুড়ে পরিচিতি পান ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ সিরিজে স্টিফান সালভাতোর চরিত্রে অভিনয় করে। পরে তাকে দেখা যায় ‘স্টার ট্রেক : স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস’ সিরিজে জেমস টি. কার্ক চরিত্রে।

উল্লেখ্য, এটি পল ওয়েসলির তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী টরি ডিভিটোর সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এবং ইনেস ডি র‍্যামনের সঙ্গে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি