আদালতে হাজির পরীমণি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিনোদনজগতের আলোচিত চিত্রনায়িকা পরীমণি হাজির হয়েছেন আদালতে। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির সাক্ষ্যের ওপর আসামিপক্ষের জেরার জন্য আদালতে হাজির হয়েছেন তিনি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ সোমবার (২৬ মে) সকালে হাজির হন অভিনেত্রী । তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল ৩টায় নির্ধারণ করেন আদালত।
পরীমণি ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় একটি মামলা করেন। সেখানে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করেন তিনি। অভিযোগে বলা হয়, পরীমণিকে ধর্ষণের চেষ্টা এবং তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল।
পরবর্তীতে মামলার তদন্ত শেষে একই বছরের ৬ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এরপর ২০২২ সালের ১৮ মে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন।
২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বছরের ২৪ জুলাই পরীমণি আদালতে জবানবন্দি দিতে দ্বিধা প্রকাশ করলে তার আইনজীবী ‘ক্যামেরা ট্রায়াল’-এর আবেদন করেন, যা আদালত অনুমোদন দেন। পরে, ২২ সেপ্টেম্বর তার জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
২ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি