খেলা
এক ঝটকায় নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের বাসভাড়া কমলো ৭৫ শতাংশ
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাপ্রেস ডেস্ক: এ যেন অন্য এক যশপ্রীত বুমরা। ওভারের পর ওভার বোলিং করছেন, কিন্তু সবই যেন ধারহীন। ওল্ড ট্রাফোর্ড টেস্টে খেলা ভারতের অন্য তিন পেসারও নিষ্প্রভ। সে কারণেই প্রথম ইনিংসে ইংল্যান্ড রান করেছে ৬৬৯।
বেন স্টোকসের দলের প্রথম ইনিংসের লিড ছিল ৩১১ রানের। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারত ২ উইকেটে ১৭৪ রান তোলার পরও এখনো পিছিয়ে ১৩৭ রানে।এমন বোলিং পারফরম্যান্সের পর ভারতের পেস বোলিং লাইনআপ নিয়ে প্রশ্ন উঠছে। দুই মাসব্যাপী আইপিএল খেলার পর চতুর্থ টেস্টে এসে ভারতীয় পেসাররা ক্লান্ত হয়ে গেছেন কি না, সেই আলোচনা হচ্ছে জোরেশোরে।
ম্যানচেস্টার টেস্টে ভারত তাদের পূর্ণশক্তির পেস আক্রমণ পায়নি। আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি চোটের কারণে বাইরে। গত কয়েক মাসে বেশ কয়েকজন ভারতীয় পেসার বিসিসিআইয়ের পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বুমরা, সিরাজরাও অনেক ক্লান্ত। বুমরা প্রথম ইনিংসে ৩৩ ওভার বোলিং করে রান দিয়েছেন ১১৫, উইকেট পেয়েছেন মাত্র দুটি। টেস্ট ক্যারিয়ারে বুমরা এবারই প্রথম কোনো ইনিংসে ১০০ বা এর চেয়ে বেশি রান দিয়েছেন।সিরাজ তো ৩০ ওভারে রান দিয়েছেন ১৪০, তিনি উইকেট পেয়েছেন একটি।