আইসিইউতে সানাই মাহবুব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত মডেল ও আলোচিত সোশাল মিডিয়া সেলিব্রিটি সানাই মাহবুব। তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
সানাইয়ের পারিবারিক সূত্রে আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে ৭ আগস্ট সানাই জানান, ‘দুই সপ্তাহ আগে তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করান তিনি। বুধবার (৫ আগস্ট) ফলাফল আসে তিনি কোভিড-১৯ পজিটিভ।
আরো পড়ুন : আলোচিত মডেল সানাই মাহবুব করোনায় আক্রান্তএরপর তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয়। সেসময় জ্বর, সর্দির পাশাপাশি তার শ্বাসকষ্টের সমস্যা ছিলো। অবস্থার অবনতি হওয়ায় অবশেষে তাকে আইসিউতে নেয়া হয়েছে। এদিকে সানাইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
৩ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি