১৯ জুন ২০২৬

আজ থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
আজ থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময়

বাংলাপ্রেস ডেস্ক: যাত্রীসেবার পরিধি বাড়াতে আজ রোববার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। ফলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।

এর আগে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন ছেড়ে যেত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে এ বিষয়ে প্রায় এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হয়েছে।

তবে প্রাথমিকভাবে অতিরিক্ত ২০ মিনিট সময়ে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলের দিকে এবং আরেকটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে।

ফলে এ সময়ে এক ট্রেনের পর আরেক ট্রেনের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম মেট্রোরেল চালু হয়। প্রথমদিকে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। পরে পর্যায়ক্রমে নতুন নতুন স্টেশন চালু করা হয় এবং সেবার পরিধি সম্প্রসারণ করা হয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি