৩ এপ্রিল ২০২৬

আজ থেকে বুস্টার ডোজ শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আজ থেকে বুস্টার ডোজ শুরু
বাংলাপ্রেস ডেস্ক: দেশে প্রথমবারের মতো করোনা টিকার বুস্টার (তৃতীয়) ডোজ শুরু হচ্ছে আজ। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজের টিকা কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানস্থলেই সাংবাদিকদের বুস্টার ডোজের বিস্তারিত তথ্য ও পরিকল্পনা জানাবেন তিনি। তথ্যমতে, প্রথম দিন পরীক্ষামূলকভাবে বিভিন্ন শ্রেণির ষাটোর্ধ্ব বয়সী দু-তিনজন করে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেওয়া হবে। পরে টিকা নিবন্ধনের জন্য তৈরি সুরক্ষা অ্যাপে বুস্টার ডোজের উপযোগীদের তালিকা তৈরির কাজ শেষ হলে সারাদেশে একযোগে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যাদের টিকা নেওয়ার সময় ৬ মাস অথবা এক বছর হয়ে গেছে, প্রথমে তারাই করোনা টিকার বুস্টার ডোজ পাবেন। প্রাথমিকভাবে দেশে ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে। এ ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে সম্মুখসারীর ব্যক্তি হিসেবে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে বলেও জানান তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি