৩১ আগস্ট ২০২৬

আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না: মেগান মার্কেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম
আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না: মেগান মার্কেল

মেগান মার্কেল।

বাংলাপ্রেস ডেস্ক:  সাবেক মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল এবং ব্রিটিশ রাজ পরিবারের উত্তরসূরি প্রিন্স হ্যারি ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালে তাঁরা ব্রিটিশ রাজ পরিবারের মুকুট ত্যাগ করেন। তখন থেকেই যুক্তরাষ্ট্রে তাদের দুই সন্তান লিলিবেট ও আর্চিরকে নিয়ে বসবাস শুরু করেন। সম্প্রতি ২০২৬ সালের আগস্ট মাসে তারা তাদের সন্তানদের নিয়ে ক্যলিফোর্নিয়া ছেড়ে যুক্তরাজ্যে বসবাস শুরু করেছেন। খবর সামা টিভির।

মেগানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, আমেরিকা থেকে চলে আসা তাদের জন্য এতটা সহজ ছিলো না। কারণ ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। মন্টেসিটোর বাড়িটি নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন, রাজপরিবার ছেড়ে আসার পর এটিই ছিলো তাদের কেনা প্রথম বাড়ি। এটিকে তাদের শান্তির নীড় বা সেফ হ্যাভেন হিসেবে মনে করেন। 

মন্টেসিটোতে কাটানো দিনগুলো মেগানের জীবনের সেরা মুহূর্ত

সামা টিভি ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায়, ক্যালিফোর্নিয়ার বাড়িটি তাদের জন্য বিশেষ ছিলো; এটি ছেড়ে আসা কষ্টকর। সে তার মন্টেসিটোর কাটানো মুহূর্তগুলোকে অনেক মিস করবেন। এই বাড়িতে মেগান ও হ্যারির মেয়ে লিলিবেটের জন্ম এবং সেখানেই সে প্রথম হাঁটা শেখে। এছাড়া আর্চির হামিংবার্ড দেখার আনন্দ কিংবা বারান্দায় বসে পরিবারের সঙ্গে সকালের নাস্তা করা তাঁর কাছে ছিলো অত্যন্ত প্রিয়। 

মেগান একটি স্মৃতির কথা স্মরণ করে বলেন, বাড়িটি ঘুরে দেখার সময় হ্যারি লক্ষ্য করেন যে, বাগানের দুইটি পাম গাছ একে অপরের সাথে যুক্ত হয়ে আছে। তখন সে হ্যারিকে জড়িয়ে ধরে বলেছিলেন, “মাই লাভ, এটি ঠিক আমাদের মতোই।”মেগান আরো জানান, তাদের ছেলে মেয়ে এখন এটির পাশ দিয়ে যাওয়ার সময় বলে, হাই মামা, হাই পাপা। 

এই দম্পতি আবারো যুক্তরাষ্ট্রে ফিরতে পারেন

সন্তানদের পড়ালেখার জন্য মূলত এই দম্পতি যুক্তরাজ্যের কটসওয়াল্ডস অঞ্চলে স্থানান্তরিত হয়েছেন। তবে তাঁরা পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্র ছেড়ে আসেননি। ভবিষ্যতে আবারো সেখানে ফেরত যেতে পারেন। 

যুক্তরাজ্যে হ্যারির অভিজ্ঞতা

রাজ-পরিবারের একটি সূত্র এই দম্পতির নতুন পরিকল্পনাকে ‘ইংলিশ কান্ট্রিসাইড ড্রিম’হিসেবে উল্লেখ করেছেন। তাদের এই সিদ্ধান্ত হ্যারিকে এক নতুন অভিজ্ঞতা দিবে বলে জানা গেছে। যুক্তরাজ্যে তিনি একজন রাজকীয় সদস্য হিসেবে নয় বরং সাধারণ নাগরিক হিসেবে বসবাস করবেন। দম্পতি জানায়, ক্যলিফোর্নিয়ার মন্টেসিটোর বাড়ির স্মৃতিকে সঙ্গে নিয়ে যুক্তরোজ্যে তাঁরা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি