১২ জুলাই ২০২৬

আমির-গৌরীর অস্ট্রেলিয়া যাত্রা, সঙ্গে থাকছে দুই সন্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:১২ এএম
আমির-গৌরীর অস্ট্রেলিয়া যাত্রা, সঙ্গে থাকছে দুই সন্তান

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  বিয়ের এক সপ্তাহও পার হয়নি। এরই মধ্যে স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে মধুচন্দ্রিমায় পাড়ি জমিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান।

তবে এই সফর শুধু নবদম্পতির নয়, তাদের সঙ্গে যোগ দিয়েছে দুই সন্তানও।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন আমির ও গৌরী। তাদের সফরসঙ্গী হয়েছেন আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরী স্প্র্যাটের প্রথমপক্ষের ছেলে কুইন স্প্র্যাট।

জানা গেছে, মেলবোর্নে প্রথমে একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আমির।

আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর গৌরী ও দুই সন্তানকে নিয়ে কয়েক দিন অবকাশযাপন করবেন তিনি।

প্রতিবেদন বলছে, এই সফরের উদ্দেশ্য শুধু হানিমুন নয়; বরং নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোও। বিশেষ করে আজাদ ও কুইনের মধ্যে পারিবারিক বন্ধন আরো দৃঢ় করে তুলতে চান এই অভিনেতা।

গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির খান ও গৌরী স্প্র্যাট।

অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।

এদিকে বিয়ের পর নতুন ঠিকানায় বসবাসের প্রস্তুতিও নিচ্ছেন এই তারকা। জানা গেছে, পালি হিলের বর্তমান বাড়ি ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে উঠবেন তিনি। সেখানে আমির ও গৌরীর পাশাপাশি কাছাকাছি থাকবেন কিরণ রাও ও ছেলে আজাদ, আমিরের বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে সম্পর্কে ছিলেন আমির খান ও গৌরী স্প্র্যাট।

২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা জানান অভিনেতা। পরে চলতি মাসের ৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি