২৫ নভেম্বর ২০২৬

আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পিএম
আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩

বাংলাপ্রেস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে আল ওয়াতান রোডের সাউদার্ন রিং রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস আল খাইমাহ পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ৪১ যাত্রী নিয়ে চলা বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ইউএই ন্যাশনাল অ্যাম্বুলেন্সের তথ্য অনুযায়ী, আহত ২৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ড্রোন হামলার গুজব ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। সূত্রঃ দ্য ন্যাশনাল
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি