আমরা তো আগেও চুমু খেয়েছি: জয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটা লম্বা সময়ের পর কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করলেন তিনি। এই পরিচালকের নির্মিত ‘দশম অবতার’-এ জয়ার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, অনির্বাণ, অনুপম রায়, যিশু সেনগুপ্তর মতো তারকারা।
ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে বেশ আলোচিত হয়েছে জয়া ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই মুহূর্তের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই দুই তারকা।
চুমুর দৃশ্য নিয়ে প্রশ্ন করতেই জয়া বলেন, এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমরা তো আগেও চুমু খেয়েছি। ইনফ্যাক্ট আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর। এ সময় পাশ থেকে অনির্বাণ বলেন, ‘ঈগলের চোখ’ সিনেমায় প্রথম শটই ছিল চুমু খাওয়ার।
উল্লেখ্য, পর্দায় জয়া-অনির্বাণের ‘চুমুকাণ্ড’ এবারই প্রথম নয়। এর আগে ‘ঈগলের চোখ’ নামের একটি সিনেমাতেও একই দৃশ্য অভিনয় করেছেন তারা। সে কথাই স্মরণ করালেন এই অভিনেতা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
২ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি