২০ মে ২০২৬

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৫২ পিএম
আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ আজ বুধবার গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান এবং তৃণমূল পর্যায়ের আর্থ-সামাজিক উন্নয়নে নিয়োজিত এই বৃহৎ শৃঙ্খলা বাহিনীর বাৎসরিক মহোৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকালে প্রধানমন্ত্রী সফিপুরের সমাবেশস্থলে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানের সূচনাতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এ সময় বাহিনীর চৌকস দলগুলো প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি