২৯ জুন ২০২৬

আরব আমিরাতে মুক্তি পাচ্ছে শিল্পার ‘হাঙ্গামা টু’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আরব আমিরাতে মুক্তি পাচ্ছে শিল্পার ‘হাঙ্গামা টু’
বাংলাপ্রেস ডেস্ক: আরব আমিরাতে মুক্তি পাচ্ছে শিল্পা শেঠির নতুন সিনেমা। পর্ন-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রের গ্রেপ্তারের মধ্যেই নিজের সেই নতুন সিনেমা ‘হাঙ্গামা টু’র প্রচারণা চালান বলিউড ডিভা শিল্পা। এ সিনেমা তাঁর কাছে বিশেষ। কারণ, এ সিনেমার মাধ্যমে ১৪ বছর পর বড় পর্দায় ফেরেন এই চিত্রনায়িকা। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন, এ সংকটে বর্তমানে সব কাজে সাময়িক ইস্তফা দিলেও শিল্পা ও তাঁর অনুরাগীদের জন্য সুখবর হলো, তাঁর অভিনীত ‘হাঙ্গামা টু’ মুক্তি পেতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। গত ২৩ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ‘হাঙ্গামা টু’। আগামী ৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ সিনেমা। সিনেমাটিতে শিল্পা ছাড়াও অভিনয় করেছেন মিজান, রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়াসহ অনেকে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি