১ আগস্ট ২০২৬

আরিয়ানের পাশে দেখা গেল যে তরুণী, কে তিনি?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:১৮ এএম
আরিয়ানের পাশে দেখা গেল যে তরুণী, কে তিনি?

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। এবার কোনো সিনেমা কিংবা ফ্যাশন ব্র্যান্ডের কারণে নয়, বরং লন্ডনে এক রহস্যময় নারীর সঙ্গে তাঁর সময় কাটানোর কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরই নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে এক নারীর সঙ্গে দেখা গেছে আরিয়ানকে। সামাজিক  যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তাদের একসঙ্গে একটি ক্যাসিনো থেকে বের হতে দেখা যায়। এরপরই ওই নারীর পরিচয় নিয়ে শুরু হয় কৌতূহল। নেটিজেনদের দাবি, তিনি শিল্পী ভিনি তাকাইর।

ভাইরাল হওয়া ছবিতে আরিয়ানকে দেখা গেছে সাধারণ ক্যাজুয়াল পোশাকে। তাঁর পাশে ছিলেন ভিনি, যাঁর পরনে ছিল কালো পোশাক। দুজনকে পাশাপাশি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তাদের এই সাক্ষাৎ নিছক বন্ধুত্ব, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সম্পর্ক—তা নিয়ে নানা জল্পনা করছেন ভক্তরা।

Vinnie Takair कौन, जिसके साथ लंदन में घूमते दिखे शाहरुख के बेटे आर्यन खान,  मिस्ट्री गर्ल को जानें | who is vinnie takair who spotted with aryan khan  in london

আলোচনায় নতুন মাত্রা যোগ করে ভিনির একটি ইনস্টাগ্রাম পোস্ট। লন্ডন সফরের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, ‘লন্ডন, আই এলওয়াই (লন্ডন, আই লাভ ইউ)।’ একই সময়ে লন্ডনে আরিয়ানের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ায় পোস্টটি ঘিরেও নেটিজেনদের আগ্রহ তৈরি হয়।

আরও একটি বিষয় নিয়েও চলছে আলোচনা। ইনস্টাগ্রামে আরিয়ান ও ভিনি একে অপরকে অনুসরণ করেন।

ফলে তাদের মধ্যে আগে থেকেই পরিচয় রয়েছে কি না, তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো আলোচনা চললেও আরিয়ান খান কিংবা ভিনি তাকাইর—কেউই তাদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এর আগেও আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। তাঁর প্রতিষ্ঠিত পোশাক ব্র্যান্ড ‘ডি’ইয়াভল এক্স’-এর কয়েকটি প্রচারণায় দেখা যাওয়া অভিনেত্রী ও মডেল ল্যারিসা বোনেসির সঙ্গে আরিয়ানের ঘনিষ্ঠতা নিয়েও একসময় বলিপাড়ায় প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল। এমনকি আরিয়ান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাস্টার্ডস অব বলিউড’-এর প্রিমিয়ারেও ল্যারিসাকে দেখা যায়।

তবে এবার ভিনি তাকাইরের সঙ্গে আরিয়ানের লন্ডন সফরের ছবি প্রকাশ্যে আসায় নতুন করে শুরু হয়েছে জল্পনা। সত্যিই কি নতুন সম্পর্কে জড়িয়েছেন শাহরুখপুত্র, নাকি এটি শুধুই বন্ধুত্ব—তা জানতে আপাতত অপেক্ষা করতে হবে দুজনের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি