১৫ নভেম্বর ২০২৬

দুই রানে ২ উইকেট নেই বাংলাদেশের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম
দুই রানে ২ উইকেট নেই বাংলাদেশের

ছবি : সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: জোহানেসবার্গ টেস্টের শুরুতেই কাগিসো রাবাদার তোপে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ২ রানের মধ্যে দুই ব্যাটারকে হারিয়েছে সফরকারীরা। অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হওয়ার পর এবার শূন্য রানে ফিরেছেন মুমিনুল হকও।

ইনিংসের প্রথম বলেই রাবাদার শিকার হন মাহফিজুল ইসলাম রবিন। তার বলে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই আউট হয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লেখান তিনি। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসের প্রথম বলেই আউট হলেন মাহফিজুল। সব মিলিয়ে অভিষেকে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। এর আগে ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক ও ২০১৮ সালে নাজমুল ইসলাম এই অভিজ্ঞতার মুখে পড়েছিলেন।

এরপর আবারও আঘাত হানেন রাবাদা। এবার তার বলে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দেন মুমিনুল হক। ৭ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। ফলে ২ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে আছেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত।

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি