১৬ নভেম্বর ২০২৬

কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ এএম
কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

কাশিমপুর কারাগার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফরহাদ (৪১) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ফরহাদ টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভোরে কারাগারের ভেতরে ফরহাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের তথ্যমতে, টাঙ্গাইল সদর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন ফরহাদ। ২০১৯ সালের ২৬ আগস্ট তাকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি