আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচনের জন্য শনিবার বিকালে তিনি এই ফরম কিনেন।
শনিবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা।
মাহিয়া মাহি বলেন, ‘আজ শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসব।’
তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।’
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
২ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি