২৬ নভেম্বর ২০২৬

সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার

সূর্যবংশীর বয়স ২১ হতে পারে বলে দাবি পাকিস্তানের এ ক্রিকেটারের।

বাংলাপ্রেস ডেস্ক:  ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তুলেই আলোচনায় ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তবে এবার তার পারফরম্যান্সের চেয়ে বয়স নিয়েই বড় প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ।

তার দাবি, সরকারি নথিতে ১৫ বছর উল্লেখ থাকলেও সূর্যবংশীর প্রকৃত বয়স ২০ থেকে ২১ বছর হতে পারে। পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে তানভীর এ কথা জানান।

তিনি বলেন, ‘১৫ বছর বয়সী কোনো ক্রিকেটারের পক্ষে এভাবে ছক্কা মারা সম্ভব নয়।’ সূর্যবংশীর শারীরিক গঠন ও শক্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এমনকি তার বয়স পরীক্ষা করারও দাবি জানান এই সাবেক ক্রিকেটার। সম্প্রতি দোহায় এসিসি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। ইনিংসে ২৮টি ছক্কা ও ৭টি চার মারেন তিনি। তার ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে যায় ভারত 'এ' দল।

তবে সূর্যবংশীর বয়স নিয়ে বিতর্ক নতুন নয়। সরকারি নথি অনুযায়ী, ২০১১ সালের ২৭ মার্চ তার জন্ম। কিন্তু ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ওই বছরের ২৭ সেপ্টেম্বর তার বয়স ১৪ বছর হবে। জন্মতারিখের সঙ্গে এই বক্তব্যের অসংগতির কারণে তখন থেকেই প্রশ্ন ওঠে।

অভিযোগের জবাবে সূর্যবংশীর বাবা সঞ্জীব জানিয়েছিলেন, ছেলে বিসিসিআইয়ের বয়স পরীক্ষায় অংশ নিয়েছে। আট বছর বয়সেই প্রথমবার এই পরীক্ষা দিয়েছিল সে। প্রয়োজনে আবারও পরীক্ষা দিতে প্রস্তুত।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি