১৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলা কিউআর নিয়ে জরুরি ৪ নির্দেশনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম
বাংলা কিউআর নিয়ে জরুরি ৪ নির্দেশনা

বাংলাপ্রেস ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআরের ব্যবহার আরও জনপ্রিয় করতে চার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য বিক্রির অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে জমা দেওয়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রদানকারী (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করার পাশাপাশি বিক্রেতাদের পেমেন্ট গ্রহণে উৎসাহিত করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

১. বাংলা কিউআরে অর্থ জমা হবে তাৎক্ষণিক

আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে পরিশোধ করা সব অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে জমা করতে হবে। আগে ছোট বিক্রেতারা দ্রুত অর্থ পেলেও বড় বিক্রেতাদের ক্ষেত্রে অনেক সময় পরদিন বা দুই দিন পর অর্থ হিসাবে জমা হতো। এতে ডিজিটাল মাধ্যমে অর্থ গ্রহণে অনীহা তৈরি হতো। নতুন ব্যবস্থায় সব বিক্রেতার হিসাবেই তাৎক্ষণিক অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২. অ্যাপের হোম পেজে থাকবে বাংলা কিউআর

১ অক্টোবর থেকে সব ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআরের আইকন দৃশ্যমান রাখতে হবে। গ্রাহকেরা যাতে সহজেই আইকনটি খুঁজে লেনদেন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

৩. কিউআরের ছবি আপলোড করেও পেমেন্ট

আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরাসরি কিউআর স্ক্যানের পাশাপাশি মোবাইলের গ্যালারি থেকে বাংলা কিউআরের ছবি আপলোড করে মূল্য পরিশোধের সুবিধা চালু করতে হবে।

৪. সব হিসাবধারী করতে পারবেন লেনদেন

৩১ অক্টোবরের মধ্যে ব্যাংকের কার্ডধারীদের পাশাপাশি সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে লেনদেনের সুবিধা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও সহজ ও বিস্তৃত হবে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি