১ জুলাই ২০২৬

বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে জনপ্রিয় তুর্কি সিরিজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে জনপ্রিয় তুর্কি সিরিজ

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। নাগরিক টিভি ও বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে শুরু হচ্ছে সিরিজটির বাংলা সম্প্রচার।

এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটি।

ঐতিহাসিক এই সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র জেরুজালেম পুনরুদ্ধারের সংগ্রামকে ঘিরে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক প্রচেষ্টা, ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এবং সুলতান সালাহউদ্দিন আইয়ুবির অসাধারণ নেতৃত্ব ও বীরত্বগাথা এতে তুলে ধরা হয়েছে।

তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিরিজটিতে বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, বাস্তবধর্মী যুদ্ধদৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটকে জীবন্ত করে উপস্থাপন করা হয়েছে।

নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, ‘দর্শকদের জন্য বিশ্বমানের কনটেন্ট উপস্থাপনের ধারাবাহিকতায় আমরা এই সিরিজটি নিয়ে আসছি। আমাদের এই উদ্যোগ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।’ সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি