২৯ জুন ২০২৬

বাংলাদেশের কাছাকাছি ৩ দফা ভূমিকম্প অনুভূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:২৮ পিএম
বাংলাদেশের কাছাকাছি ৩ দফা ভূমিকম্প অনুভূত

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের সীমান্তসংলগ্ন তিনটি এলাকায় সোমবার ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার কিছু পরের মধ্যে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব ভূকম্পন আঘাত হানে।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।

এর পাঁচ মিনিট পর, অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার।

তৃতীয় ভূমিকম্পটি বাংলাদেশের আরও কাছাকাছি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম খাসি পাহাড় এলাকায় আঘাত হানে। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৯। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর কয়েক ঘণ্টা আগেই, বাংলাদেশ সময় রবিবার রাত ১টা ৪০ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এ ছাড়া, সোমবার ভোরে মণিপুরের যে এলাকায় ভূমিকম্প হয়েছে, তার অদূরেই রবিবার সন্ধ্যা ৬টার দিকে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তাৎক্ষণিকভাবে এসব ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি