২২ মে ২০২৬

বাসভবন থেকে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:২৯ পিএম
বাসভবন থেকে হেঁটে নিজের রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী


বাংলাপ্রেস ডেস্ক: সরকারি ছুটির দিনে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) বিকেলে হেঁটে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে রাজনৈতিক কার্যালয়ে যান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতেই ছুটির দিনে দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান।

জানা গেছে, এর আগে চলতি বছরের ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন তারেক রহমান। সেদিনের মতো এবারও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের চেক সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি