বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সুবর্ণজয়ন্তী উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের সংগঠন বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর কেক কেটে আনন্দ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩:৩০ টায় বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর কেন্দ্রীয় কার্যালয় পল্টনে এ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর চেয়ারম্যান মোঃ খালেদুজ্জামান ফারছিম, ভারপ্রাপ্ত মহাসচিব কে.এম. জাহিদ হাসান অতনু, দপ্তর সম্পাদক সৈয়দ সিয়াম আহমেদ, প্রকল্প বিষয় সম্পাদক মো. সুমন ও বীর প্রতীক এর নাতি মোঃ নাঈম খান এবং আরও অনেকে। এছাড়া অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধার নাতি ডাঃ হাসানাত মুন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের স্বতন্ত্র সংগঠন। দেশব্যাপী সংগঠনটি কমিটি দিয়ে মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের সংঘবদ্ধ করছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি