বিড়ির দাম বাড়ছে না
বাংলা প্রেস
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৫১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী বাজেটে বিড়ির দাম বাড়ছে না।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে নারী আসন-৩-এর সংসদ সদস্য (এমপি) রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এমপি রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি, বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করা হবে কি না।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে বিড়ি খাতে মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী অর্থবছরে বিড়ির দাম বৃদ্ধি পাবে না।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ফুটবলার ঋতুপর্ণাকে গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায় হাইকোর্টে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি