বিএসএফ মহাপরিচালকের বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ড. এস এল থাউসেন।
শনিবার( ১৫ এপ্রিল) দুপুরে ভারতীয় ফুলবাড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করে বাংলাবান্ধা জিরোপয়েন্ট আসেন তিনি।
এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম।পরে বিএসএফ মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজিবির রংপুর রিজিয়নের পক্ষে স্মারক প্রদান করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম জানান,দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে বিএসএফ মহাপরিচালকের এই সফর। এ ছাড়া সীমান্তের অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়েছে।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান,পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান,সহকারী পরিচালক হাছানুর রহমানসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি