২৫ আগস্ট ২০২৬

বিজ্ঞাপনের পোশাক বিতর্কে অবশেষে মুখ খুললেন কৃতি শ্যানন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:১৯ পিএম
বিজ্ঞাপনের পোশাক বিতর্কে অবশেষে মুখ খুললেন কৃতি শ্যানন

বাংলাপ্রেস ডেস্ক:  রাখিবন্ধন উপলক্ষে তৈরি একটি গহনার ব্র্যান্ডের বিজ্ঞাপন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিজ্ঞাপনে তার পোশাক থেকে শুরু করে পোষ্যকে রাখি পরানোর দৃশ্য—সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একাংশ। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

রাখিবন্ধনকে কেন্দ্র করে তৈরি বিজ্ঞাপনটিতে কৃতিকে ব্রালেট ধরনের পোশাকের সঙ্গে হালকা জ্যাকেট ও স্কার্ট পরতে দেখা যায়। ঐতিহ্যবাহী এই উৎসবের বিজ্ঞাপনে এমন পোশাক কতটা উপযুক্ত, তা নিয়ে প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে বিতর্ক শুধু পোশাকেই সীমাবদ্ধ ছিল না।

বিজ্ঞাপনে পরিবারের সদস্যের মতো পোষ্যকেও রাখি পরানোর দৃশ্য দেখানো হয়। বিষয়টিও ভালোভাবে নেননি অনেকেই।

বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘এই বিজ্ঞাপন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।

’ আরেকজনের মন্তব্য, ‘এইরকম বিজ্ঞাপনে সব সীমা লংঘন করা হয় কিন্তু কেউ কিছু বলে না।’

কেউ কেউ আবার রাখিবন্ধনের প্রচলিত রীতিনীতির প্রসঙ্গ তুলে প্রশ্ন তোলেন। একজন লিখেছেন, ‘পূজার থালা কোথায়? তিলক না দিয়েই রাখি পরানো হচ্ছে?’

এই বিতর্কে নাম না উল্লেখ করেও কৃতিকে কটাক্ষ করেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘নারী হওয়ার জন্য এটি একটি চমৎকার সময়। আমাদের আলমারি নানা ধরনের পোশাকে ভরা, আজকের নারী একজন বিশ্বজনীন নারী।ককটেল ড্রেস থেকে লেহেঙ্গা চোলি, জিন্স থেকে শাড়ি, বিকিনি থেকে সালোয়ার কামিজ, আজ আমাদের কাছে এতসব বিকল্প থাকতে তুমি কেন তোমার ভাইকে বিকিনি/অন্তর্বাস পরে রাখি বাঁধবে? তোমার স্টাইলিংয়ের সব বিকল্প কোথায়? হা হা বিজ্ঞাপনটি ইচ্ছাকৃতভাবেই বিদঘুটে লাগছে!’বিতর্কের কয়েক দিন পর মঙ্গলবার এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন কৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্টোরিতে তিনি জানান, উৎসবের প্রকৃত অর্থকে পোশাক দিয়ে বিচার করা উচিত নয়।

কৃতি লিখেছেন, ‘উৎসবের আসল মর্ম পোশাকে নয়, বরং ঐতিহ্যের প্রতি আপনার আবেগ কতটা, সেটা নির্ধারণ করে। রাখি বন্ধন হলো সুরক্ষার এক বন্ধন। আমি আর আমার বোন একে অপরকে রাখি বাঁধি। তাই জানি একজন ভাই যেমন একে অপরকে রক্ষা করে তেমন আমরাও করি। আমরা একে অপরের সুখ এবং দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করি। আর এই প্রার্থনা এবং ভালোবাসার মধ্যে কুকুররাও থাকে। সর্বোপরি তারাও পরিবারের অংশ হয়। এ ছাড়া নারীদের কী পরতে হবে, সেটা কবে বলা বন্ধ হবে? সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনের পরিবর্তন ঘটেছে কিন্তু নারীদের প্রতি শ্রদ্ধা এখনো তাদের পোশাক দিয়েই মাপা হয়।’

অভিনেত্রীর বক্তব্য, রাখিবন্ধনের মূল চেতনা হলো ভালোবাসা, সুরক্ষা ও পারস্পরিক বন্ধন। আর পরিবারের সদস্য হিসেবে পোষ্যের প্রতি ভালোবাসা প্রকাশেও তিনি কোনো সমস্যা দেখেন না।

একই সঙ্গে নারীর পোশাক নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন কৃতি। তার মতে, সময়ের সঙ্গে ফ্যাশনে পরিবর্তন এলেও নারীদের প্রতি সম্মান এখনো অনেক ক্ষেত্রে তাদের পোশাকের ওপর ভিত্তি করেই বিচার করা হয়।

সব মিলিয়ে একটি বিজ্ঞাপনের পোশাক ঘিরে শুরু হওয়া বিতর্ক এবার নতুন মাত্রা পেয়েছে কৃতির বক্তব্যে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি