বিকেলে নিউইয়র্কে পৌঁছাচ্ছেন তারেক জিয়া, জেএফকে বিমানবন্দরে আ.লীগ-বিএনপির সমাবেশ
বাংলাপ্রেস ডেস্ক: জেএফকে বিমানবন্দরে বিএনপির স্বাগত সমাবেশ, আ.লীগের প্রতিরোধ কর্মসূচি; জ্যাকসন হাইটসে উত্তেজনার পর পুলিশের মোতায়েন ।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন তিনি। নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তার ফ্লাইটটি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তারেক রহমানকে স্বাগত জানাতে জেএফকে বিমানবন্দরে বিএনপির নেতা-কর্মীরা ‘স্বাগত সমাবেশের’ প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ সেখানে তাকে কালো পতাকা দেখিয়ে ‘প্রতিরোধ সমাবেশ’ করবে বলে জানা গেছে। এ নিয়ে বিমানবন্দর এলাকায় দুই দলের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেন। এ সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একটি সূত্র জানায়, জেএফকে বিমানবন্দরেও আওয়ামী লীগ ও বিএনপি উভয় পক্ষই ব্যাপকসংখ্যক নেতা-কর্মী জড়ো করার প্রস্তুতি নিয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে দুই দলের পক্ষ থেকেই নিউইয়র্কে গণসংযোগ চালানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, জেএফকে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে তারেক রহমানকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নেওয়া হবে। সফরকালে তিনি ওই হোটেলেই অবস্থান করবেন।
এই সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সব মিলিয়ে তার সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জন। তাঁদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছেন ১৫ জন। এছাড়া নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নিউইয়র্কের নির্ধারিত কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অপ্রতিম হত্যাকাণ্ড: আইফোন ছিনতাইয়ের পরিকল্পনা তুহিনের, হত্যাও তার নির্দেশে
স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব
সঙ্গীত একাডেমি