১৫ নভেম্বর ২০২৬

বিনা অনুমতিতে ছবির ব্যবহার, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
বিনা অনুমতিতে ছবির ব্যবহার, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

বাংলাপ্রেস ডেস্ক:  ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই স্মার্টফোন থেকে ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ গারান্তে শনিবার এ জরিমানার ঘোষণা দেয়। খবর আল জাজিরার

গারান্তে জানায়, অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট তথ্য তাদের নির্দিষ্ট অনুমতি ছাড়াই ব্যবহার করেছে। এ বিষয়ে ব্যবহারকারীদের যথাযথভাবে কিছু জানানোও হয়নি।

ফেসবুকের ‘গেট সাজেশনস ফ্রম গ্যালারি হোয়েন ব্রাউজিং ফেসবুক’ নামের একটি ফিচারকে কেন্দ্র করে এ অভিযোগ উঠেছে। ফিচারটি চালু থাকলে ফেসবুক ব্যবহারের সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়।

ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের মতে, ফিচারটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ই-প্রাইভেসি নির্দেশনা বাস্তবায়নে করা ইতালির আইনের লঙ্ঘন।

গারান্তে বলেছে, ব্যবহারকারীদের সম্মতি নেওয়ার ক্ষেত্রে মেটার প্রক্রিয়া অত্যন্ত সাধারণ ও অস্পষ্ট। ফলে ব্যবহারকারীরা সম্মতি দেওয়ার মাধ্যমে ঠিক কী ধরনের তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন, তা পুরোপুরি বুঝতে পারেন না। তা ছাড়া ফিচারটি আগে থেকেই চালু রাখা হয়েছিল।

কর্তৃপক্ষের হিসাবে, এ ফিচারের কারণে ইতালিতে প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। তাই সম্মতি চাওয়ার অস্পষ্ট নোটিশ সংশোধন এবং ফিচারটি ডিফল্টভাবে চালু রাখার ব্যবস্থা বন্ধ করতে মেটাকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

জরিমানার সিদ্ধান্তের পেছনে মেটার অসহযোগিতার বিষয়টিও তুলে ধরেছে গারান্তে। একই সঙ্গে ২০১৯ সালে একই ধরনের একটি লঙ্ঘনের ঘটনায় মেটাকে জরিমানা করার বিষয়টিও এবারের সিদ্ধান্তে বিবেচনায় নেওয়া হয়েছে।

মেটার বৈশ্বিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশের সমান এ জরিমানা। তবে এ কার্যক্রমে সংগৃহীত ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়নি। এ ধরনের ব্যবহারের অভিযোগ মেটা অস্বীকার করে আসছে।

এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি মেটা। তবে ইতালির নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে প্রতিষ্ঠানটির।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি