সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানে দুই সেনাসহ ১০ জন নিহত
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক সামরিক অভিযানে ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর আট সদস্য নিহত হয়েছেন। এ সময় দুই সেনাসদস্যও নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মেজর ওমর মিনহাস নাসির।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশে এসব অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত আট সন্ত্রাসীর মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।
আইএসপিআর জানায়, টহলরত সামরিক যানবাহন লক্ষ্য করে ড্রোন দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার আদনান খান নিহত হন। মেজর ওমর মিনহাস নাসিরের বাড়ি চাকওয়ালে। অন্যদিকে হাবিলদার আদনান খান কোটলি সাতিয়ানের বাসিন্দা।
সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আইএসপিআর বলেছে, দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
এদিকে অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা, তা খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। সূত্র: সামা টিভি
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ইরানে সামরিক অভিযান চালানো ট্রাম্পের ভুল সিদ্ধান্ত: ব্লিঙ্কেন
পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল
বিনা অনুমতিতে ছবির ব্যবহার, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি
৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে
সঙ্গীত একাডেমি