১৫ নভেম্বর ২০২৬

পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম
পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল

শন ডাফি (বাঁয়ে) ও ক্যাথি হোকুল।

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফির পদত্যাগ দাবি করেছেন ডেমোক্র্যাট দলীয় নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। নইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার অপসারণ চেয়েছেন।

 সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে ক্যাথি হোকুল এ দাবি জানান। শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ থাকার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন তিনি।

গভর্নর বলেন, ‘দীর্ঘস্থায়ী এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকট থেকে শুরু করে বারবার যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটা— শন ডাফির দায়িত্বকালে আমাদের বিমান চলাচল ব্যবস্থায় গুরুতর ত্রুটি একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে।

এসব কিছুর মধ্যেও তিনি নিজ সংস্থার সংকট সমাধানের চেয়ে নিজের রিয়েলিটি শো-তে অভিনয় করার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন।’

ক্যাথি হোকুল শুক্রবারের ফ্লাইট বন্ধের পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে কংগ্রেসের প্রতি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

শুক্রবারের ফ্লাইট বিপর্যয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ৮ হাজার ৫০০-এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং প্রায় ৮ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার।

শুক্রবারের জটিলতা কাটিয়ে বিমান চলাচল স্বাভাবিক হতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে।

শন ডাফি গতকালকের বিরল দেশব্যাপী বিমান চলাচল স্থগিতাদেশের জন্য পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং অতিরিক্ত ডেটার চাপে অচল হয়ে পড়া রাউটারগুলোকে দায়ী করেছেন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি