১২ অক্টোবর ২০২৬

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম
বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

বাংলাপ্রেস ডেস্ক: ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের ওপেনার অভিষেক শর্মা বিশ্ব রেকর্ড গড়েছেন। ৩০ বলে ৬৯ রান করার পথে তিনি দ্রুততম ব্যাটার হিসেবে ২০০০ টি-টোয়েন্টি রান করেছেন।

১০২৪ বল খেলে দুই হাজার রানের ঘরে পৌঁছেছেন অভিষেক। ১১৬৪ বলে সূর্যকুমার যাদবের গড়া রেকর্ড ভেঙেছেন তিনি। অভিষেক মাত্র ১৮ বলে ফিফটি করেছেন। তাতে এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন তিনি। ২০০০ টি-টোয়েন্টি রানের জন্য ৩৩ রান দরকার ছিল অভিষেকের। ভারতের ২০০০ রানের ক্লাবে থাকা অন্যরা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।

কিছু বাধা-বিপত্তি থাকলেও অভিষেকের ব্যাট থেকে এই বছর রানের ফোয়ারা ছুটেছে। ৩২ ম্যাচে ২৯.৭০ গড় ও ২০৬.৫০ স্ট্রাইক রেটে ৯২১ রান করেছেন তিনি, একটি সেঞ্চুরি ও আটটি ফিফটি। এই বছর অভিষেক ৬৮ ছক্কা মেরেছেন। যা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে এক পঞ্জিকাবর্ষে যৌথভাবে সর্বোচ্চ।

এনিয়ে সপ্তমবার অভিষেক এক টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভারে ৫০ রান অতিক্রম করেন। আর কেউই এই কাজটি দুইবারের বেশি করতে পারেননি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি