৪ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করবেন সিডনি সুইনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
বিশ্বকাপ ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করবেন সিডনি সুইনি

হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  হাইভোল্টেজ এই ম্যাচে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি।  

জনপ্রিয় টিভি সিরিজ ‘ইউফোরিয়া’র এ অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে ফুটবল খেলতে দেখা যায়। ভিডিওটির মাধ্যমে তিনি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি সমর্থন জানান।

পোস্টের ক্যাপশনে সুইনি লেখেন, ‘এই সপ্তাহান্তে তোমাদের সমর্থন কার দিকে? আর্জেন্টিনা, যদি আমাকে প্রয়োজন হয় জানিও।’ সঙ্গে তিনি একটি চোখ টেপার ইমোজিও ব্যবহার করেন, যা ছিল মজার ছলে আর্জেন্টিনাকে সাহায্যের প্রস্তাব দেওয়ার মতো।

তার এই পোস্ট দ্রুত ফুটবল ভক্তদের নজরে আসে। অনেক আর্জেন্টাইন সমর্থক তার সমর্থনকে স্বাগত জানান, অন্যদিকে স্পেনের কিছু সমর্থক হতাশা প্রকাশ করেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি