১২ জুলাই ২০২৬

বিয়ের আয়োজনে কোটি টাকার ফি দিলেন টেইলর সুইফট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
বিয়ের আয়োজনে কোটি টাকার ফি দিলেন টেইলর সুইফট

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির বিয়ের আয়োজন সফল করতে বড় অংকের অর্থ গুনতে হয়েছে এই তারকা জুটিকে। গত সপ্তাহে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই হাই-প্রোফাইল বিয়ের অনুষ্ঠান ও নিরাপত্তা ব্যবস্থার জন্য নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষকে ১ লাখ ৬০ হাজার ডলারেরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা) বেশি ফি পরিশোধ করেছেন সুইফট।

শুক্রবার (১০ জুলাই) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এই তথ্য নিশ্চিত করেছেন। মেয়র জানান, অনুষ্ঠানের ঠিক কয়েকদিন আগেই এই বিশেষ ইভেন্ট পারমিটটি চূড়ান্ত করা হয়েছিল। টেইলর সুইফট ইতোমধ্যে এই পুরো অর্থ পরিশোধ করে দিয়েছেন, যা মূলত অনুষ্ঠানের সময় শহর কর্তৃপক্ষের দেওয়া অতিরিক্ত পরিষেবা ও নিরাপত্তার খরচ হিসেবে ধরা হয়েছে।

সুপারস্টার জুটির এই বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গত ৩ জুলাই, যা পরিচালনা করেন বিখ্যাত অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার।

জমকালো এই আয়োজনে প্রায় এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। আমন্ত্রিতদের মধ্যে অভিনেতা হিউ গ্র্যান্ট, ইথান হক, জেসন সুডেইকিস, গায়ক বেনসন বুন এবং এনএফএল তারকা ক্রিস জোনস ও কুপার কাপসহ অসংখ্য মার্কিন তারকাকে ব্ল্যাক-টাই পোশাকে অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। 

এই বিয়ের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) কয়েকজন কর্মকর্তা মোতায়েন করেছিল। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, অনুষ্ঠানটির জন্য একটি বিশেষ নিরাপত্তা দল প্রস্তুত রাখা হয়েছিল।

নিরাপত্তার স্বার্থে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশেপাশের রাস্তা কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয় এবং ময়নিহান ট্রেন হল ও পেন স্টেশনের মতো ব্যস্ততম পাবলিক ট্রানজিটের প্রবেশপথও সীমিত করা হয়েছিল।

বিয়ের এই মহা-আয়োজনের পাশাপাশি মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই নবদম্পতি। বিয়ের আগে কেলসি ও সুইফট বিভিন্ন দাতব্য সংস্থাকে মোট ২৬ মিলিয়ন ডলার (প্রায় ৩০০ কোটি টাকা) দান করেছেন, যা সুইফটের প্রতিনিধি নিশ্চিত করেছেন। এই অনুদানের একটি বড় অংশ পেয়েছে নিউ ইয়র্কের ‘অ্যানসার দ্য কল’ নামক একটি প্রতিষ্ঠান, যারা কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ ও দমকলকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি