৩ নভেম্বর ২০২৬

বিয়ের ছবি ফাঁস, ঘটনার তদন্তে গোয়েন্দা নিয়োগ করতে চান টেইলর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
বিয়ের ছবি ফাঁস, ঘটনার তদন্তে গোয়েন্দা নিয়োগ করতে চান টেইলর

বাংলাপ্রেস ডেস্ক:  মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির গোপন বিয়ের ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ হয়েছেন এই গায়িকা। অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন হওয়া এই জুটির বিয়ের ছবি কিভাবে জনসমক্ষে এলো, তা খুঁজে বের করতে প্রয়োজনে ব্যক্তিগত তদন্তকারী (প্রাইভেট ইনভেস্টিগেটর) নিয়োগের কথা ভাবছেন তিনি।

গত জুলাই মাসের ৩ তারিখে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। 

Taylor Swift - IMDb

কিন্তু সম্প্রতি সেই আয়োজনের কিছু অপ্রকাশিত ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় দারুণ ধাক্কা খেয়েছেন টেইলর। স্টার ম্যাগাজিন ও এক্সামিনার সূত্রে জানা গেছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেন বা প্রোডাকশন টিমের সাথে জড়িত কেউ এই বিশ্বাসের অমর্যাদা করেছে বলে সন্দেহ করছেন গায়িকা। কে বা কারা এই তথ্য ফাঁস করেছে, তা নিশ্চিত করতে কাছের মানুষদেরও প্রশ্ন করছেন তিনি; যার ফলে তার বন্ধু ও সহযোগীদের সাথে সম্পর্কের পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছে। এদিকে ট্র্যাভিস কেলসি তার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করছেন। ফাঁস হওয়া ছবি তাদের সুন্দর স্মৃতিগুলোকে মলিন করতে পারবে না বলে টেইলরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন তিনি। তবে এই বিশ্বাসঘাতকতা সহজে মেনে নিতে পারছেন না এই গায়িকা। দোষীকে খুঁজে বের করতে শেষ পর্যন্ত প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনাও করছেন তিনি।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি