৩ নভেম্বর ২০২৬

তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে মৌসুমী, জন্মদিনে স্ত্রীকে নিয়ে আবেগঘন সানী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম
তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে মৌসুমী, জন্মদিনে স্ত্রীকে নিয়ে আবেগঘন সানী

বাংলাপ্রেস ডেস্ক:  ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তবে সব শুভেচ্ছার ভিড়ে স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তা দিয়ে আলাদা করে নজর কেড়েছেন চিত্রনায়ক ওমর সানী। মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ আখ্যা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা।

মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মৌসুমীর একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান ওমর সানী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি...।’ স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে মৌসুমীর বিশেষ অবস্থানও নিজের এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন ওমর সানী। তার পোস্টটি ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। এর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টেও স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তা দেন এই অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘৩/১১/২৬ আজকে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। আলহামদুলিল্লাহ। আমার দোয়া আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সম্মানের সাথে রাখুন। আমার পরিবারের তাজ হয়ে থাকো। তোমার ফ্যান ক্লাবের আয়োজনে ইনশাআল্লাহ আমি থাকবো।’

এ সময় মৌসুমীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনের কথাও জানান ওমর সানী। তিনি লেখেন, আগামী বুধবার (৪ নভেম্বর) ঢাকার সাভারের হেমায়েতপুরে চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে ফাইজা ও মৌসুমীর জন্মদিন উপলক্ষে গরিব-দুঃখীদের মধ্যে তবারক বিতরণ করা হবে। এ আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘যেটা তোমরা চেয়েছো, আল্লাহ কবুল করুন। শুভ জন্মদিন মৌসুমী।’   

প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আরিফা জামান মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন। আজ ৫৩ বছরে পা রাখলেন এই অভিনেত্রী। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করা প্রথম সিনেমাতেই দর্শকের মন জয় করে নেন মৌসুমী।

পরবর্তী সময়ে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের সূত্র ধরেই চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে পরিচয়, পরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি