৩ এপ্রিল ২০২৬

ব্লগার অভিজিৎ হত্যা: অভিযুক্তদের সন্ধান দিলে ৪৩ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ব্লগার অভিজিৎ হত্যা: অভিযুক্তদের সন্ধান দিলে ৪৩ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র
বাংলাপ্রেস ডেস্ক: ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ জিয়াউল হক ওরফে ‘মেজর জিয়া’ এবং আকরাম হোসেনসহ অভিযুক্তদের সন্ধানদাতার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৩ কোটি টাকা। এ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি পোস্টার প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একটি বইমেলা থেকে বেরিয়ে আসার সময় মার্কিন নাগরিক অভিজিৎকে হত্যা করে আল-কায়েদাভিত্তিক সন্ত্রাসীরা। পাশাপাশি তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে তারা। পোস্টারে বলা হয়, ওই ঘটনায় বাংলাদেশের একটি আদালতে ছয়জনকে সাজা দেন। এদের মধ্যে মেজর জিয়া ও আকরামের অনুপস্থিতিতে বিচার শেষ হয়। তারা এখনও পলাতক রয়েছে।

আরও পড়ুন>  সংলাপের নামে ভেলকিবাজি-বায়োস্কোপ করা হচ্ছে: রিজভী

ওই হামলায় জড়িতদের সম্পর্কে কারো কাছে তথ্য থাকলে উল্লেখিত নম্বরে সিগন্যাল, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হয়েছে। এজন্য সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। নম্বরটি হলো +1-202-702-7843। এছাড়া @RFJ_USA টুইটার অ্যাকাউন্টেও তথ্য দেয়া যাবে। পোস্টারের শিরোনামে বলা হয়, রিওয়ার্ডস ফর জাস্টিস (আরএফআই) ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশে মার্কিন নাগরিকের ওপর সন্ত্রাসী হামলার তথ্যের জন্য সন্ধানদাতাকে তা দেয়া হবে। উল্লেখ্য, আরএফআই সন্ত্রাস দমনে পুরস্কার দেয়ার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি কর্মসূচি। এখন পর্যন্ত ১০০-এর বেশি মানুষকে মোট ১৫ কোটি ডলারেরও অধিক পুরস্কার দিয়েছে তারা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি